ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়ের ছেলে

Aug 27, 2026 - 15:45
 0  9
 ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়ের ছেলে

দুজন খেলতেন ভিন্ন ঘরানার ক্রিকেট। আবার দুইজনের খেলার ধরন ও সম্পূর্ণ আলাদা। একজন ব্যাট হাতে তুলতেন ঝড়। অন্যজনের ব্যাটে দেখা যেত ধৈর্য আর নিখুঁত টেকনিক। বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়—দুই কিংবদন্তির নামই ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা করে পরিচিত।

এবার তাঁদের ছেলেদেরও দেখা যাবে ভারতের জার্সিতে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।


ভারতের অনূর্ধ্ব-১৯ দলে প্রথমবার জায়গা পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর। ডানহাতি ব্যাটসম্যান আর্যবীর সম্প্রতি খেলেছেন চলমান দিল্লি প্রিমিয়ার লিগের ২০২৬ আসরে। ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সেখানে বাবার সঙ্গে তাঁর তুলনাও উঠেছে। এর আগে ২০২৪ সালের কোচবিহার ট্রফিতেও আলোচনায় এসেছিলেন আর্যবীর। মেঘালয়ের বিপক্ষে করেছিলেন ২৯৭ রান।

অন্বয় দ্রাবিড়ের জন্য অবশ্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাওয়া নতুন নয়। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ৮৭ রান। অন্বয় মূলত এই দলে তাঁর জায়গাটা ধরে রাখলেন।


অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর হবে দুটি চার দিনের ম্যাচ। প্রথমটি ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর। দ্বিতীয়টি ৫ থেকে ৮ অক্টোবর। চার দিনের ম্যাচের দলে আর্যবীর ও অন্বয়কে রাখা হয়নি।

সব ম্যাচ হবে রাজকোটে। শুধু দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে আহমেদাবাদে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।