‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকে আবার নন্দিত দুই তারকা মোশাররফ ও ফারুক

Sep 29, 2026 - 14:29
 0  3
‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকে আবার নন্দিত দুই তারকা মোশাররফ ও ফারুক

মোশাররফ করিম ও ফারুক আহমেদ বাংলা নাটকে সবচেয়ে সফল কিংবা জনপ্রিয় জুটি। তাদের বহু নাটকে বন্ধুত্বপূর্ণ রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। বিশেষ করে ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ কিংবা ‘সিকান্দার বক্স’-এর মতো তুমুল জনপ্রিয় নাটক দিয়েছেন তারা।

হ্যাঁ, মোশাররফ করিম ও ফারুক আহমেদের কথাই বলা হচ্ছে। এই নন্দিত দুই তারকাকে মাঝে অনেকদিন এক পর্দায় পাওয়া যায়নি। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে হাজির হচ্ছেন মোশাররফ-ফারুক।  

তাদের নিয়ে নতুন নাটক ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ বানাচ্ছেন সুজিত বিশ্বাস। এই নাটকে মোশাররফ ও ফারুককে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে। বড় ভাই হিসেবে উদ্ভট সব কাণ্ড করেন ফারুক আহমেদ। এই নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে ঝগড়া লেগে থাকে তার।

ফারুক আহমেদ জানান, অনেকদিন পর পছন্দসই একটি কাজ পেলেন তারা দুজন। ফলে জমিয়ে আনন্দ নিয়ে নাটকটি করেছেন। মোশাররফের অভিনয়গুণ এবং শুটিংয়ের প্রতি মনোযোগের প্রশংসাও করলেন এই জ্যেষ্ঠ অভিনেতা।

নির্মাতা সুজিত বিশ্বাস জানান, মোশাররফ করিম ও ফারুক আহমেদের সঙ্গে এ নাটকে আরো রয়েছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়ন প্রমুখ। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই নাটকটি আসবে ইউটিউবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।