‘গুলশানের চামেলী’তে এবার যুক্ত হলেন চিত্রনায়ক বাপ্পারাজ

‘গুলশানের চামেলী’তে এবার যুক্ত হলেন চিত্রনায়ক বাপ্পারাজ

Aug 30, 2026 - 00:01
Sep 4, 2026 - 02:09
 0  12
‘গুলশানের চামেলী’তে এবার যুক্ত হলেন চিত্রনায়ক বাপ্পারাজ
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এমডি ইকবালের সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
 
সিনেমাটিতে বাপ্পারাজের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’
 
সিনেমাটিতে বাপ্পারাজের পাশাপাশি অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার।
 
‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা।
 
এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে আমিন খান, আওমর সানী, মিশা সওদাগর, জমেরী হক বাঁধন, রোজিনাসহ আরও অনেক পরিচিত মুখকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।