৩০০ ফিটে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের

Oct 24, 2026 - 09:21
 0  0
৩০০ ফিটে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের

রাজধানীর ৩০০ ফিটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকা থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

মো. লিজন নামে এক ব্যক্তি তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারে ধাক্কায় দুজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ইমরান নামের যুবক বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, আহত ইমরান মগবাজার এলাকায় থাকেন ও টেইলার্সের কারিগর হিসেবে কাজ করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।