১৫ আগস্ট ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

Aug 14, 2026 - 23:19
 0  11
১৫ আগস্ট ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র ও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,নিরাপত্তার  অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশ পথে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার রাখা হবে। একই সঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।


বিবৃতিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে।

এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে।


স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিং মলসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় মোতায়েন থাকবে। এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নগরবাসীর নিরাপদ চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 
নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিন থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। পাশাপাশি ডিএমপির সংশ্লিষ্ট সব ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।