বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভারতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কবার্তায় জানায় ভারতীয় হাইকমিশন।
সতর্কবার্তায় বলা হয়,বিভিন্ন দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ ও ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে।এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অর্থ প্রদান করলে ভিসা আবেদন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সময় ক্ষতির মুখে পড়তে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে,ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা বা দ্রুত আবেদন প্রক্রিয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়তে বাংলাদেশি আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করেছে ভারতীয় হাইকমিশন।
What's Your Reaction?