দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক
১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোটের পর এবার মঙ্গলবার ১২ আগস্ট বাজারে ১০০ টাকার নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে।
তার ধারাবাহিকতায়, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে।
১২ আগস্ট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।
নতুন ডিজাইনের ১০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজের নোট এবং ধাতব মুদ্রাও একইভাবে বাজারে চলমান থাকবে।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকার অবিনিময়যোগ্য নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আগ্রহীরা মিরপুরের টাকা জাদুঘর থেকে নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।
বাণিজ্য ও অর্থনীতি
Vision:
বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
Mission:
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।