হাতের ট্যান দূর করার ৫ ঘরোয়া উপায়
রোদে বের হলেই হাতের ত্বকে পড়ছে ট্যান? বাইক চালানো বা দীর্ঘসময় বাইরে থাকার কারণে হাতের ত্বক কালচে হয়ে যেতে পারে। দামি প্রসাধনী নয়, ঘরে থাকা কিছু উপাদান দিয়েই ত্বকের যত্ন নিতে পারেন। জেনে নিন হাতের ট্যান কমানোর ৫ ঘরোয়া উপায়।
হলুদ-দুধের প্যাক
একটি পাত্রে ২ চা চামচ হলুদের সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ দুই হাতে ভালো করে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ত্বকের দাগছোপ দূর করবে। হলুদ-দুধের প্যাক ব্যবহারে র্যাশ বা ফুস্কুড়ির সমস্যাও দূর হবে।
লেবুর রস-চিনির স্ক্রাব
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট আছে। লেবুতে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের র্যাশ, জ্বালাভাব দূর করে। ট্যান তোলার জন্য এক চামচ পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ দুই হাতে মেখে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
শশা-দইয়ের প্যাক
শশা অর্ধেকটা কেটে কুচিয়ে নিন। এবার মিক্সারে পিষে তার সঙ্গে এক চা-চামচ দই মিশিয়ে নিন। সেই মিশ্রণ ভালো করে দু’হাতে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে নিন। শশা ও দইয়ের মিশ্রণ খুব তাড়াতাড়ি ত্বকের কালচে দাগ দূর করবে।
ওটমিল-মধু-দইয়ের প্যাক
ওটমিল প্রাকৃতিক স্ক্রাবার। ত্বকের মৃত কোষ তুলতে সহায়ক এটি। ২ চা চামচ ওটমিলের সঙ্গে এক চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ হাতে মালিশ করে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার এই প্যাক ব্যবহার করলে ট্যান দ্রুত উঠে যাবে।
চন্দন-গোলাপজল
২ চা চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। সেই মিশ্রণ ধীরে ধীরে দুই হাতে মালিশ করুন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চন্দন ও গোলাপ জল ত্বক আর্দ্র রাখবে, ঠান্ডা অনুভূতি দেবে। ত্বকে ঘামাচি বা র্যাশের সমস্যা থাকলে তা কমে যাবে।
হাতের ট্যান কমাতে ঘরোয়া উপায় চেষ্টা করতে পারেন, তবে ত্বকে কোনো উপাদান ব্যবহারের আগে ছোট জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। আর ট্যান যাতে আবার না পড়ে, বাইরে বের হওয়ার সময় হাতে সানস্ক্রিন ব্যবহার ও রোদ থেকে সুরক্ষা নেওয়াই সবচেয়ে জরুরি।
সূত্র: স্টাইলক্রেজ
What's Your Reaction?