হকিতে বাজিমাত মেয়েদের পাত্তা পেল না পাকিস্তানও

Sep 6, 2026 - 18:42
 0  7
হকিতে বাজিমাত মেয়েদের পাত্তা পেল না পাকিস্তানও

প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে মেয়েরা।

জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৫-১ গোলে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

‎‎চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। এরপর রক্ষণ শক্ত করে পাকিস্তান, কিন্তু তাতেও বাংলাদেশের আক্রমণ থামেনি। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সারিকা রিমন।

৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একটি গোল শোধ দেন সারিকা। এক গোল হজম করেও ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং ব্যবধান বাড়াতে আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা। ফলও মেলে দ্রুত। ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশের মেয়েরা

৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের ব্যবধান ৫-১ করেন আইরিন আক্তার।

দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের আসরে নবম হয়েছিল তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।