সোনার ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা

Aug 29, 2026 - 23:50
 0  13
সোনার ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা
দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত দামে মূল্য সংযোজ করসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
 
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)  নতুন দাম ঘোষণা করেছে। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
 
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় বাজারে পরিশোধিত সোনার দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশোধিত দাম জানানো হয়েছে।
 
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকায়। ১৮ ক্যারেটের সোনার দাম কমেছে ৫ হাজার ৮৩২ টাকা। এখন এই মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
 
এ ছাড়া সনাতন পদ্ধতিতে বিক্রি হওয়া সোনার দামও কমেছে। এক ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
 
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের রুপার দামও ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪ টাকা।
 
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।