বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় ৬৮তম চট্টগ্রাম

Aug 29, 2026 - 23:46
Aug 29, 2026 - 23:47
 0  11
বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় ৬৮তম চট্টগ্রাম
কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হলেও বিশ্বের শীর্ষ ১০০ ব্যস্ত কনটেইনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের র‌্যাঙ্কিং অপরিবর্তিত রয়েছে। পরপর দ্বিতীয় বছরও বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরটি বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় ৬৮ নম্বর অবস্থান ধরে রেখেছে।
 
লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে। কোন বন্দর কত কনটেইনার পরিবহন করেছে, সেই তুলনার ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। এ ক্রমতালিকা দিয়ে বন্দরের সেবার মান বিচার করা হয় না। তবে কনটেইনার পরিবহনের পরিমাণ থেকে অঞ্চলভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি ধারণা পাওয়া যায়। কনটেইনারে শিল্পের কাঁচামাল ও মূল্যবান পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।
 
লয়েডস লিস্টের প্রকাশনায় চট্টগ্রাম বন্দর সম্পর্কে বলা হয়েছে, প্রবৃদ্ধি সীমিত থাকলেও এপিএম টার্মিনালস, এমএসসি ও রেড সি গেটওয়ের বড় বিনিয়োগ বাংলাদেশের প্রধান কনটেইনার বন্দরের ভবিষ্যৎ চিত্র বদলে দিচ্ছে।
 
বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় দক্ষিণ এশিয়ার কয়েকটি বন্দর স্থান পেয়েছে। এর মধ্যে ভারতের মুন্দ্রা বন্দর ২৫ নম্বরে এবং জওহরলাল নেহরু বন্দর ৩০ নম্বর অবস্থানে রয়েছে। তালিকায় শ্রীলঙ্কার কলম্বো বন্দর রয়েছে ২৯তম স্থানে। এদিকে পাকিস্তানের করাচি বন্দর ৮৪তম অবস্থান অর্জন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।