সিনেমায় সাঁওতাল জনগোষ্ঠীর গল্পে সনি-বৃষ্টি জুটি

সিনেমায় সাঁওতাল জনগোষ্ঠীর গল্পে সনি-বৃষ্টি জুটি

Aug 25, 2026 - 03:05
Sep 4, 2026 - 02:53
 0  13
সিনেমায় সাঁওতাল জনগোষ্ঠীর গল্পে সনি-বৃষ্টি জুটি

নতুন চলচ্চিত্র ‘মন পাখি’ আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে । সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম।

‘মন পাখি’তে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে একটি মানবিক গল্প তুলে ধরা হচ্ছে। তাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। নির্মাতাদের দাবি, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে। পরবর্তী ধাপের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি, প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ সহ আরো বেশকিছু জনপ্রিয় শিল্পীদের যুক্ত হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা সনি রহমান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, "বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর সিনেমা তুলনামূলকভাবে কম পাচ্ছেন। ফলে অনেক দর্শকই প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, 'মন পাখি' দর্শকদের ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে। সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ, সবাই খুব ভালো অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।"

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন । অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সঙ্গীতায়োজনে রয়েছেন শওকত আলি ইমন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।