সারাদেশে র‍্যাবের কঠোর নিরাপত্তা জোরদার

Sep 4, 2026 - 10:39
 0  12
সারাদেশে র‍্যাবের কঠোর নিরাপত্তা জোরদার

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন উদ্‌যাপন নিশ্চিত করতে  র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব)  সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

র‍্যাব জানিয়েছে, দেশজুড়ে মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 


উদ্‌যাপন ব্যাহত করার চেষ্টা করতে পারে— এমন চরমপন্থী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং অন্যান্য উপাদানের কার্যকলাপ ও গতিবিধির ওপরও র‌্যাব কড়া নজরদারি রাখছে।

জন্মাষ্টমীর শোভাযাত্রার চারপাশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শোভাযাত্রার সামনে, পিছনে এবং উভয় পাশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য সংরক্ষিত বাহিনী প্রস্তুত থাকবে।


জনগণকে শান্তিপূর্ণ ও নিরাপদে জন্মাষ্টমী উদ্‌যাপনের আহ্বান জানিয়ে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ সম্পর্কে অবিলম্বে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে র‌্যাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গুজব, ভুল তথ্য, উস্কানিমূলক পোস্ট, মন্তব্য, ছবি এবং অন্যান্য অনলাইন বিষয়বস্তু শনাক্ত ও তার বিস্তার রোধ করতে র‌্যাবের সাইবার নজরদারি কার্যক্রমও অব্যাহত রয়েছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।