সাভারে যুবকের লাশ উদ্ধার

Sep 16, 2025 - 14:06
Sep 16, 2025 - 14:07
 0  23
সাভারে যুবকের লাশ উদ্ধার

বিনা ডেস্ক 

সাভারের পলাশবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ রুস্তম আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। 

প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোর পাঁচটা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত ২৪ বছর বয়সী এক যুবকলের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত রুস্তম আলী (২৫) নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তিনি ও তার পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই যুবককে অন্য কোন জায়গায় গুলি করা হয়েছে এবং মরদেহ পরিবহনযোগে এনে এই এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।  কে বা কারা যুবকের লাশ ওই এলাকায় ফেলে গেল তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আমরা নিহতের পরিবারে খবর দিয়েছি, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন :

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।