সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

Sep 4, 2025 - 13:15
Sep 4, 2025 - 13:15
 0  22
সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক 

গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ।  

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল ঝোঁক ছিল। মায়ের কাছে প্রাথমিক শিক্ষা, পরে ওস্তাদদের কাছে নিয়মিত তালিম তাঁকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন সাবিনা ইয়াসমিন। সেই শুরু, তারপর এক অমলিন যাত্রা। “তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা”, “সুখে থেকো ও আমার নন্দিনী”, “যদি মন কাঁদে তুমি চলে এসো” কিংবা “এমনও প্রেম হয়”— একের পর এক কালজয়ী গান আজও বাঙালির আবেগকে নাড়া দেয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তিনি ছিলেন সংগীতের ফ্রন্টলাইনে। তার কণ্ঠে গাওয়া দেশাত্মবোধক গান মুক্তিকামী মানুষকে জুগিয়েছে সাহস ও অনুপ্রেরণা। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।