সকালের উপকারী পানীয়

Jul 24, 2025 - 12:11
 0  26
সকালের  উপকারী পানীয়

সকালের শুরুটা যেমন হবে, সারা দিনের গতি প্রকৃতি অনেকটাই নির্ধারিত হয় তাতে। বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে উঠে খালি পেটে কিছু উপকারী পানীয় শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, হজমক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে।

স্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. মাহমুদা সুলতানা বলছেন, “সকালে খালি পেটে পানি ছাড়া আরও কিছু প্রাকৃতিক পানীয় নিয়মিত গ্রহণ করলে শরীর ও মন—দুটিই সতেজ থাকে। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ বা হজমের সমস্যা নিয়ে চিন্তিত, তারা উপকৃত হবেন।”

১. গরম লেবু পানি

লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খালি পেটে খেলে হজমশক্তি বাড়ে ও শরীর ডিটক্স হয়।

২. মেথি ভেজানো পানি

১ চামচ মেথি রাতভর পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরল কমে। এটি বিশেষভাবে ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।

৩. আদা ও মধুর পানি

আদা প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং মধু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। হালকা গরম পানিতে কয়েক টুকরো আদা ও ১ চা চামচ মধু মিশিয়ে খেলে সর্দি-কাশি দূর হয় এবং গলা পরিষ্কার থাকে।

৪. শসা ও পুদিনা মিশ্রিত পানি

ডিহাইড্রেশন বা পানিশূন্যতা রোধে এই পানীয় কার্যকর। পুদিনা হজমে সাহায্য করে এবং শসা শরীর ঠান্ডা রাখে। গ্রীষ্মে এটি একটি রিফ্রেশিং শুরু হতে পারে ।

৫. অ্যালোভেরা জুস

অ্যালোভেরা হজমশক্তি বাড়াতে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সহায়ক। এক কাপ পানিতে ১-২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে গ্যাস্ট্রিক সমস্যা ও ত্বকের জেল্লা বাড়ে।

সব ধরনের শরীরেই সব পানীয় মানানসই নাও হতে পারে। যাদের দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা রয়েছে, তারা এসব পানীয় শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই উত্তম। সকালের শুরুটা হোক সুস্থতায়। খালি পেটে উপকারী পানীয় গ্রহণ করে দিন শুরু করলে শরীরের ভেতরকার পরিচ্ছন্নতা যেমন বাড়ে, তেমনি মেলে মানসিক সতেজতাও। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।