শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Jul 31, 2026 - 19:08
Jul 31, 2026 - 19:08
 0  22
শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেএম) সন্দেভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বর্ধমান শহরের একটি হাউজিং কমপ্লেক্সের ভাড়াবাসা থেকে হামিদ মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি গত দুই থেকে তিন মাস ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

হামিদের মোবাইল ফোন এবং অন্যান্য নথিপত্র থেকে উদ্ধার হওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি চালাচ্ছিলেন এবং তার ওপর কোনো হামলার পরিকল্পনা করা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

তদন্তকারীদের ধারণা, ধৃত হামিদ পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী। 

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল এক জইশ আত্মঘাতী জঙ্গি, যাতে ৪০ জন জওয়ান নিহত হয়েছিলেন।

শুক্রবার (৩১ জুলাই) ধৃত হামিদকে বর্ধমান আদালতে তোলা হয়। অন্যদিকে স্থানীয় প্রতিবেশীদের দাবি, গত দেড় বছর ধরে এই ব্যক্তি সপরিবারে ওই ভাড়াবাসায় বসবাস করতেন।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।