পাঁচ ক্রুসহ পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

Jul 9, 2026 - 20:09
Jul 9, 2026 - 20:11
 0  20
পাঁচ ক্রুসহ পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

পাকিস্তানে পাঁচজন ক্রু নিয়ে একটি কার্গো প্লেন নিখোঁজ এর খবর পাওয়া গিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিতে আসছিল বোয়িং ৭৩৭ প্লেনটি।

মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে দেশটির দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলের কাছে প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর প্লেনটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করাচি ভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে২ এয়ারওয়েজ প্লেনটি পরিচালনা করতো।

বুধবার কে২ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, প্লেনে থাকা পাঁচ ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে।

এদিকে, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্লেনটি নিখোঁজ হওয়ার আগে এর উচ্চতায় আকস্মিক বড় ধরনের ওঠানামা দেখা যায়। এরপর এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ হওয়া বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।