শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের পর বরখাস্ত শিক্ষিকা

Jan 21, 2026 - 11:44
 0  23
শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের পর বরখাস্ত শিক্ষিকা

বিশ্ব ডেস্ক 

এমিলি জয় ওয়াইজ (৩৮) নামে ওয়েস্ট ভার্জিনিয়ার এক স্কুলশিক্ষিকাকে শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য জ্যাকসন স্টার হেরাল্ড-এর বরাতে জানা গেছে, এমিলি জয় ওয়াইজকে গত ১৪ জানুয়ারি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেন। তবে অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গ্রেপ্তারের পর জ্যাকসন কাউন্টি স্কুলস এক বিবৃতিতে জানায়, গুরুতর অভিযোগের সঙ্গে জড়িত থাকার কারণে এমিলি জয় ওয়াইজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়েস্ট ভার্জিনিয়া কোড অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগে তথ্যভিত্তিক তদন্ত শুরু হলে (যা শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা বা কল্যাণের জন্য হুমকি হতে পারে) তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করতে হয়। অভিযোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ এই বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণ করে।

বর্তমানে এমিলি জয় ওয়াইজকে ২ লাখ ৫০ হাজার ডলার জামিনে সাউথ সেন্ট্রাল রিজিওনাল জেলে আটক রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow