শিক্ষকদের বদলির সভায় যে বিষয় চূড়ান্ত করল মন্ত্রণালয়
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে ডাকা সভা শেষ হয়েছে। সভায় বদলির একটি বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ২টা থেকে এ সভা শুরু হয়। সভাটি শেষ হয় বিকেল ৩টা ১০ মিনিটে।
সভায় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদন এডিটের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। এ ছাড়া অন্যান্য যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে বদলির ফল প্রকাশ করা হবে।’
কর্মকর্তা আরও বলেন, ‘মন্ত্রণালয়ের সব শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আজ প্রথম সভা হয়েছে। আমাদের আরও সভার প্রয়োজন রয়েছে। পরবর্তী পুনরায় সভা করে ফলাফল প্রকাশের বিষয়ে অগ্রগতি জানানো যাবে ।
What's Your Reaction?