শাহরুখকন্যা সুহানার মা রানি মুখার্জি
বিনোদন ডেস্ক
বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এ দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জি। অর্থাৎ, ছবিতে দীপিকার পাশাপাশি দেখা যাবে রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে শাহরুখ কন্যা সুহানার মা হতে পারেন রানি।
বলিউডের একটি সূত্র অনুযায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু।
আর সে জন্য নাকি ‘কিং’ ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে সিদ্ধার্থ আনন্দ। তাই মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তার এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।
What's Your Reaction?