‘‘সংস্কৃতি হৃদয়ে থাকে, পোশাকে নয় ’’

Sep 26, 2026 - 10:06
Sep 26, 2026 - 10:07
 0  5
‘‘সংস্কৃতি হৃদয়ে থাকে, পোশাকে নয় ’’

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন রাখিবন্ধন উপলক্ষ্যে গহনা সংস্থা গিভার নতুন বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছিল সামাজিক মাধ্যমে নেটিজেনসহ সাধারণের মধ্যে তর্কবিতর্ক। বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক থেকে শুরু করে পোষ্য সারমেয়কে রাখি পরানোর দৃশ্য— একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশসহ অভিনেত্রী কঙ্গনা রানাউত।

তবে তর্কবিতর্ক আরও তীব্র হয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের পর। এবার সেই বিতর্কের মাঝেই বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করে নিল জুয়েলারি সংস্থা গিভা। একই সঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপনটি কারও ভাবাবেগে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না।

গহনার এ বিজ্ঞাপনে কৃতি শ্যাননকে ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা গেছে। ব্রালেট-স্টাইলের ব্লাউজের সঙ্গে ছিল কেপ ও ড্রেপড স্কার্ট। অভিনেত্রীর পোশাকের পাশাপাশি বিজ্ঞাপনের একটি দৃশ্য নিয়েও তৈরি হয় বিতর্ক। সেখানে কৃতি শ্যাননকে তাদের পোষ্য কুকুরের হাতে রাখি পরাতে দেখা যায়। 

এদিকে বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে সমালোচনা করেন অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। কৃতির পোশাকের তীব্র নিন্দা করে তিনি প্রশ্ন তোলেন— ভাইকে রাখি পরানোর সময় এমন পোশাক কেন পরবেন অভিনেত্রী? 

সমালোচনার মুখে চুপ থাকেননি কৃতিও। নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি উৎসবের আসল অর্থ নিয়ে প্রশ্ন তোলেন। অভিনেত্রী বলেন, কোনো উৎসবের সারবত্তা শুধু পোশাকের মধ্যে থাকে না। উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, সম্পর্ক ও ঐতিহ্যই আসল। তখন কৃতি প্রশ্ন তুলেছিলেন, নারীদের পোশাক দিয়েই কেন এখনো তাদের সাংস্কৃতিক মূল্যবোধ বিচার করা হয়। তিনি লেখেন, ‘উৎসবের আসল অর্থ পোশাক নয়, ঐতিহ্যের আবেগ। সংস্কৃতি হৃদয়ে থাকে, পোশাকে নয়।’

Bollywood actress Kriti Sanon reveals she had a breakdown while promoting  Bhediya ENT

কৃতির বক্তব্যের পরও বিতর্ক থামেনি। অবশেষে ২৬ আগস্ট গিভা বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে— ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। সাধারণত পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের ভাবনাকেই গুরুত্ব দেয় তারা। এবারের বিজ্ঞাপনে সেই ভালোবাসা ও উদযাপনের পরিধির মধ্যে পোষ্যদেরও যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে বিজ্ঞাপনটি কোনো অংশের মানুষের ভাবাবেগে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে সেটি কখনই সংস্থার উদ্দেশ্য ছিল না বলে জানানো হয়েছে। সে কারণেই বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে গিভা।

বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সমালোচনার পরেই পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় কৃতি শ্যাননের বক্তব্য শেয়ার করে নারীদের পোশাক এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কড়া বার্তা দিলেন তিনি।

কৃতি সেই পোস্টই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা রানাউতের সমালোচনার জবাবে রাহুল গান্ধী লিখেছেন— একজন নারী কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন—সেটি তার নিজের সিদ্ধান্ত। এর পাশাপাশি অনলাইনে স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলা নারীদের ট্রল না করারও আবেদন জানান তিনি। নিজের বক্তব্যের সঙ্গে #SmashThePatriarchy হ্যাশট্যাগ ব্যবহার করেন রাহুল গান্ধী।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।