রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার

Jul 30, 2025 - 21:10
Jul 30, 2025 - 21:38
 0  20
রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার

বিনা ডেস্ক 

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৯ দিনে ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।  প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৫ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।

আজ বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১.৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, শুধু ২৯ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।