রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করলেন কর্মকর্তা-কর্মচারীরা

Sep 24, 2025 - 17:15
Jul 9, 2026 - 06:04
 0  29
রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করলেন কর্মকর্তা-কর্মচারীরা

বিনা ডেস্ক 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে অফিসার সমিতি।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে আমাদের যে দাবি ছিল তা পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। সংগত কারণে আমরা আপাতত আমাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করলাম। প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আশা করছি, প্রশাসন এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন। অন্যথায়, সাতদিন পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।