জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ে সিদ্ধান্ত

Sep 6, 2026 - 15:18
Sep 6, 2026 - 15:20
 0  7
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ে সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী ৯ সেপ্টেম্বর। 

গত ‎শনিবার (৫ সেপ্টেম্বর)  ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর প্রশাসনের একটি সভা রয়েছে। সংশ্লিষ্ট সব অনুষদের ডিন ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে সভাটি অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা ও সিদ্ধান্তের পর ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
‎
‎বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে চারটি উপকমিটি করা হয়েছিল। তারা বিভিন্ন স্থান পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিয়েছে। সভার দিন এসব প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। তবে উপকমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের প্রতিবেদন ও সুপারিশ নিয়ে পরবর্তী সময়ে আরো কয়েকটি ধারাবাহিক সভা হবে। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে যাবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মিটিং ও পরবর্তী আলোচনার পর বিষয়টি পরিষ্কার হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।