রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Aug 16, 2026 - 17:28
Aug 16, 2026 - 17:28
 0  11
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রাথমিক ভর্তি আবেদন আগামী ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এবার রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রেও একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব দেওয়া হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপ-উপাচার্যদ্বয়, ছাত্র-উপদেষ্টা, প্রক্টরসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 প্রসঙ্গত , জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ভর্তি উপকমিটির প্রস্তাব অনুযায়ী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সূচিগুলো চূড়ান্ত তারিখ হিসেবে প্রস্তাব আকারে পেশ করা হয়ছেে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।