রাজধানীর মুদি দোকানি কুদ্দুস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Aug 12, 2026 - 15:46
Aug 12, 2026 - 15:46
 0  11
রাজধানীর মুদি দোকানি কুদ্দুস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রাজধানীর বংশালের সিদ্দিকবাজারে ছিনতাইকালে মুদি দোকানি আব্দুল কুদ্দুস হত্যা মামলায় মাসুম মিয়া ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ইউনুস মিয়া নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মাসুম মিয়া ও খালাস পাওয়া ইউনুস মিয়া আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান উপস্থিত থাকলেও আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোররাতে রিকশাযোগে বাড়ি ফেরার সময় কামরাঙ্গীচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার দিন সকালে নিহতের চাচাতো ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ১০ নভেম্বর বংশাল থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৭ সালের ৭ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করেন। রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। এরপর আদালত আজ এ রায় ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।