রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Sep 4, 2025 - 12:46
Sep 4, 2025 - 12:46
 0  30
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিনা ডেস্ক 

ঢাকার বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায়এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম  মো. রাকিব (৩০)। নিহত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। একটি প্রাইভেট কোম্পানির চাকরিরত রাকিব ফার্মগেটে থাকতেন।  

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন মারিয়া আক্তার বলেন, আজ ভোরে আমার ভাই বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিল। বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় আমার ভাই। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন’

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।