রাজধানীতে রোদের হাসি

Jul 14, 2026 - 11:51
 0  16
রাজধানীতে রোদের হাসি

 টানা ৬ দিন বৃষ্টির পর রাজধানী ঢাকায় অবশেষে রোদের দেখা মিলেছে।সেই সঙ্গে গরমের দাপটও অনুভূত হয়। 


 মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে উঁকি দেয় সূর্য।


আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা তবে এমন পরিস্থিতি স্থায়ী নাও হতে পারে। 


এদিকে টানা ছয়দিন বৃষ্টির কারণে রাজধানীজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক থেকে পানি নেমে গেলেও অলিগলিতে এখনো পানি জমে আছে। এতে যাতায়াতে কিছুটা সমস্যা হলেও বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে চলাফেরা করছেন লোকজন। 

অন্যদিকে রোদ উঠলেও দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অফিস জানিয়েছে,এ সময়ের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া তাপমাত্রা হালকা বাড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।