রাজধানীতে মাদরাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী দগ্ধ

Jul 14, 2026 - 02:03
 0  14
রাজধানীতে মাদরাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী দগ্ধ

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকার একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) বেলা ৩টার দিকে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (তাখসিসি শাখা) এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন— রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬) ও রোমান (১৫)।


মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ডেমরা পূর্ব বক্সনগর এলাকার 'দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা'র ষষ্ঠ তলায় সোমবার বিকেল ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন  বলেন, ‘আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল।


সেখানের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।’
আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহত শিক্ষার্থীরা ১২ থেকে ১৫ বছর বয়সী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।


তাদের মধ্যে রেদোয়ান নামের একজনের অবস্থা গুরুতর।
ওই মাদরাসা শিক্ষার্থী মো. আকাশ জানিয়েছে, ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে পড়ে।

শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় ওই কক্ষে শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। ঘুমে থাকা শিক্ষার্থীরাই আহত হয়েছে।


অন্যরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।