যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে নিহত ৩

Jul 19, 2025 - 21:27
Jul 19, 2025 - 21:27
 0  32
যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে নিহত ৩

বিশ্ব ডেস্ক 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে  তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার (১৯ জুলাই) ভয়াবহ বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিবিসি

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করার সময় বিস্ফোরণ ঘটে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।