যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

Aug 10, 2026 - 22:12
 0  12
যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে ‘ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র।’

সোমবার (১০ আগষ্ট) বেলা ১১টায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন , আমাদের এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে, আমরা বিভিন্ন ধর্মের মানুষের আবাস এলাকা হিসেবে একই সঙ্গে বাস করছি। আমাদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিন থেকে আমরা চর্চা করছি এবং বহন করছি। যা আজকের এই আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে প্রতিফলিত হয়েছে। 


তিনি  আরও বলেন - আমরা জানি, আমাদের দেশ তুলনামূলকভাবে একটা অর্থনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মার্কিন সরকারের তুলনায়। আমাদের এই অর্থনৈতিক সংগ্রাম, এটাকে একটা সমৃদ্ধশালী অর্থনীতিতে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেই কারণে আমাদের দেশের সব বাসিন্দাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার। ফলে এটা কেবল মাত্র সুখ-শান্তির ব্যাপার নয়, এটা দেশের একটা অর্থনীতির সমৃদ্ধিরও বিষয়। আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধ করতে না পারি তাহলে আমাদের নাগরিকদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারব না।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যে পণ্য উৎপাদন করে সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এরমধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমাদের দেশের অনেক অভিবাসীরাও মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠায়। ফলে গার্মেন্টস রপ্তানীর প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। 

 

ঘণ্টাব্যাপী চলা সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী, ফাদার মাইকেল দেউরি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।