মৌমাছি পালনে মধুর সঙ্গে বাড়ছে আয়ের সম্ভাবনা
ফুলের বাগান ও কৃষিজমিকে ঘিরে পাবনায় বাড়ছে মৌমাছি পালন ও মধু উৎপাদনের উদ্যোগ। অল্প পরিসরে শুরু করা এই ব্যবসা অনেক উদ্যোক্তার জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করছে।
মৌমাছি পালনের জন্য কাঠের তৈরি বিশেষ বাক্স বা মৌচাক ব্যবহার করা হয়। বাক্সগুলো সাধারণত সরিষা, লিচু, কালোজিরা ও বিভিন্ন ফুলের ক্ষেতের কাছাকাছি স্থাপন করা হয়। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে চাকের মধ্যে জমা করে। পরে নির্দিষ্ট সময়ে সেই মধু সংগ্রহকরে ছেঁকে বোতলজাত করা হয়।
পাবনার বিভিন্ন এলাকায় সরিষা ও অন্যান্য ফসলের মৌসুমে মৌচাক বসিয়ে মধু সংগ্রহ করা হয়। এতে মধু উৎপাদনের পাশাপাশি ফসলের পরাগায়নেও মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উৎপাদিত মধু স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি অনলাইনেও বাজারজাত করার সুযোগ রয়েছে। ফলে ছোট উদ্যোক্তারাও সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে পারছেন।তবে মৌমাছির রোগ, আবহাওয়ার পরিবর্তন, ফুলের স্বল্পতা এবং মধুর মান নিয়ে ভেজাল ব্যবসার কারণে প্রকৃত মৌচাষিরা নানা সমস্যার মুখোমুখি হন। প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে সহায়তা পাওয়া গেলে এ খাত আরও সম্প্রসারিত হতে পারে।
ফুলের মধু সংগ্রহ করে মৌমাছি যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, তেমনি মৌচাষ এখন অনেক মানুষের জীবিকাতেও যোগ করছে নতুন সম্ভাবনা।
What's Your Reaction?