মুষলধারে বৃষ্টির জন্য রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি ও পরীক্ষা স্থগিত

Jul 12, 2026 - 18:32
Jul 12, 2026 - 18:32
 0  15
মুষলধারে বৃষ্টির জন্য রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি ও পরীক্ষা স্থগিত

 রোজ রোববার (১২ জুলাই )মুষলধারে বৃষ্টির  কারণে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানে  চলমান অর্ধবার্ষিক পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকবে।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা শাখার এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন বর্ষণ  কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ (১২ জুলাই)  সকল পরীক্ষা এবং সকল শ্রেণির পাঠদান স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নোটিশে বলা হয়েছে, রোববার ১২ জুলাইয়ের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষে নোটিশে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল ও কলেজের সকল শ্রেণির ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।


আবহাওয়া অফিস সূত্র জানা যায়, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। রোববার মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টি।

এই ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায়  রয়েছে অভিভাবকরা। বিষয়টি বিবেচনায় বিভিন্ন স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও রাজধানীর আরও কয়েকটি স্কুল ও কলেজ কর্তৃপক্ষে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার  কথা  বিবেচনা করে  প্রতিষ্ঠান বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।