মাসে ২৪ লাখ টাকা ভাড়া গুনছেন শাহরুখ !

Jun 12, 2025 - 11:43
Sep 4, 2026 - 02:35
 0  25
মাসে ২৪ লাখ টাকা ভাড়া গুনছেন শাহরুখ !

বিনোদন ডেস্ক

বলিউডের বাদশা শাহরুখ খানের প্রাসাদোপম বাড়ি ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনই ভিড় করেন ভক্তরা। তবে আপাতত সেই ‘মান্নাত’ ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলিউড বাদশাহ।

জানা গেছে, নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের স্বপ্নের এই বাড়ি। পুরো কাজটি দেখভাল করছেন তার স্ত্রী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান। ‘মান্নাত’-এর অন্দরসজ্জা ও অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দুই বছরব্যাপী এই সংস্কার কাজের জন্য খান পরিবার বর্তমানে উঠেছেন মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে।

ওই আবাসনের চারটি তলা একসঙ্গে ভাড়া নিয়েছেন তারা। প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য শাহরুখ ও গৌরী গুনছেন প্রায় ২৪ লাখ টাকা। শুধু নিজেদের থাকার ব্যবস্থাই নয়, ‘মান্নাত’-এর পরিচারক ও গৃহকর্মীদের জন্যও বাড়তি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তারা, যার মাসিক খরচ প্রায় দেড় লাখ টাকা। অর্থাৎ শুধু ভাড়ার পেছনেই মাসে প্রায় ২৫.৫ লাখ টাকা ব্যয় করছেন এই তারকা দম্পতি।‘

মান্নাত’-এর সংস্কার কাজে বাড়ির ভিতরের সাজসজ্জার পাশাপাশি নতুন করে আরও দুটি তলা যুক্ত করা হবে। এই সংক্রান্ত অনুমতি গৌরী খান আগেই নিয়েছেন ২০২৪ সালে। এবার জোরকদমে শুরু হয়েছে কাজ। শাহরুখ খান এবং তার পরিবারের নতুন এই সাময়িক ঠিকানা ঘিরেও ইতোমধ্যেই আগ্রহ বাড়ছে অনুরাগীদের মাঝে। 'মান্নাত' ফিরে পেতে অপেক্ষায় সবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।