মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

Oct 18, 2026 - 11:39
 0  1
মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

রাজধানীর যাত্রাবাড়িতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম লিটন মিয়া (৪৫)।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের বড় ছেলে রাসেল আমিন জানিয়েছেন, তার ছোট ভাই সোহেল মানসিক রোগী, কিছু দিন ভালো থাকে, আবার খারাপ (পাগল) হয়ে যায়। তাই তাকে মাঝে মধ্যে মেন্টাল হাসপাতালে ভর্তি রাখতে হয়।

তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে মোবাইল দেখছিল সোহেল। তার বাবা তাকে মোবাইল বন্ধ করতে বলেছিলেন। পরে সবাই রাতে খাওয়া দাওয়া শেষে যার যার রুমে ঘুমাতে যায়। মা সানু বেগম সবার খোঁজ খবর নিয়ে নিজের রুমে ঘুমাতে যান। এ সময় সোহেল হঠাৎ তার বাবা-মায়ের রুমে গিয়ে তাদের ছুরিকাঘাত শুরু করে।

তিনি আরও বলেন, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর ছেলেকে আটক করে পাবনায় মেন্টাল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসায় মা সুস্থ হলেও, বাবা গতরাতে মারা যান।

নিহতের স্বজনদের এ ব্যাপারে কোনও অভিযোগ নেই। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (যাত্রাবাড়ী) অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন নিহতের বড় ছেলে রাসেল আমিন।

ডেমরা কোনাপাড়া আদর্শবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন লিটন মিয়া। তিন ছেলের জনক ছিলেন তিনি।

নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।