মাদক সেবনের পর ব্ল্যাকমেইলের স্বীকার এইচএসসি পরীক্ষার্থী জিল

Jul 18, 2026 - 19:08
Jul 18, 2026 - 19:09
 0  9
মাদক সেবনের পর ব্ল্যাকমেইলের স্বীকার এইচএসসি পরীক্ষার্থী জিল

রাজধানীর ভাটারায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সাকিব, ওয়াসিদ ও জিল। এরমধ্যে ওয়াসিদ ও সাকিব একে-অপরের বন্ধু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া জিল এইচএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাসাটি থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বারান্দা থেকে চিৎকার শুনে ভবনের নিচে থাকা লোকজন আটকে রাখার বিষয়টি টের পেয়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর দেন। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্ত ওয়াসিদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থী জিলের পরিচয় হয় এবং সখ্যতা গড়ে ওঠে। এই পরিচয়ের সূত্র ধরে জিল শুক্রবার সকালে ওয়াসিদের সঙ্গে বাসাটিতে যায়। এরপর সেখানে সবাই মাদক সেবন করেন। ওই সময় এইচএসসি পরীক্ষার্থী জিলের মাদক সেবনের ভিডিও ধারণ করে তার কাছে ওয়াসিদ ও সাকিব টাকা দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।