ব্রেকআপের পর যে ৩ কাজ করা ঠিক নয়

Aug 30, 2026 - 22:22
 0  12
ব্রেকআপের পর যে ৩ কাজ করা ঠিক নয়

ব্রেকআপের পর মন খারাপ, একাকিত্ব কিংবা প্রাক্তনের কথা বারবার মনে পড়া স্বাভাবিক। তবে এই সময় আবেগের বশে কিছু সিদ্ধান্ত পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে সময় দেওয়ার পাশাপাশি কিছু বিষয় এড়িয়ে চলাও জরুরি।

ব্রেকআপ হলে স্বাভাবিকভাবেই প্রাক্তনের কথা মনে পড়ে। খুব কষ্ট হয়। কোনো কাজে মন বসে না। সম্পর্ক ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, তাও ভাবেন অনেকে। কেউ কেউ দীর্ঘসময় অতীতে পড়ে থাকেন। নিজেকে অতীতে আটকে রাখলে ক্ষতি আপনারই হবে। আবার সদ্য ব্রেকআপের পর সঙ্গীকে ভুলতে এমন কিছু করা যাবে না, যা আপনার জন্য বিপজ্জনক।

ব্রেকআপের পর যা করা ঠিক নয়

◑শেষবারের মতো কথা বলা কিংবা দেখা করা

শেষবারের মতো একবার দেখা, একবার কল করার মতো ভুলগুলো অনেকেই করেন। এগুলো ঠিক নয়, এমনটাই বলা হয়েছে ‘এই সময়’-এর একটি প্রতিবেদনে। মনে রাখা জরুরি, কিছু জিনিসের ব্যাখ্যা হয় না, আর কিছু ক্ষেত্রে ক্ষমা চেয়েও কোনো লাভ হয় না। বরং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে দূরে সরিয়ে রাখাই ভালো। তর্ক-বিতর্কে জড়ালে, শেষবারের মতো কথা বললে কিংবা দেখা করতে গেলে আপনারই মানসিক স্বাস্থ্য নষ্ট হতে পারে।

◑সোশ্যাল মিডিয়ায় নজর রাখা

ব্রেকআপের পর প্রাক্তনের সোশ্যাল মিডিয়া স্টক করা ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কী পোস্ট করছে, কী কমেন্ট করছে—এসবের ওপর নজর রাখলে তাকে ভুলতে পারবেন না। তার জীবনের আপডেট নিতে গিয়ে আপনার মানসিক শান্তি নষ্ট হবে, কষ্টও বাড়তে পারে। তাই প্রয়োজনে সঙ্গীকে আনফলো, ব্লক বা পোস্ট মিউট করে দিন।

◑অন্য সম্পর্কে জড়ানো

সদ্য ব্রেকআপ হয়েছে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতেই পারেন। কিন্তু ব্রেকআপের পরপরই নতুন সম্পর্কে জড়ানো ঠিক নয়। পুরোনো সম্পর্কের কষ্ট ভুলতে বা শূন্যতা দূর করতে অনেকেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু এই সিদ্ধান্ত আপনার জন্যই ক্ষতিকর হতে পারে। পাশাপাশি এটি নতুন সঙ্গীর প্রতিও অন্যায় হবে। নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজে মানসিকভাবে কতটা প্রস্তুত, তা ভেবে নিন।

ব্রেকআপের পর দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে—এমনটা না-ও হতে পারে। নিজেকে সময় দেওয়া, প্রাক্তনের সঙ্গে প্রয়োজনহীন যোগাযোগ এড়িয়ে চলা এবং নিজের মানসিক সুস্থতার দিকে নজর দেওয়াই এ সময় সবচেয়ে জরুরি। নতুন সম্পর্কে যাওয়ার ক্ষেত্রেও তাড়াহুড়া না করে নিজের মানসিক প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া উচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।