ব্যয় কমানোর উদ্যোগে আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ফক্সওয়াগেন

Sep 4, 2026 - 23:02
Sep 4, 2026 - 23:02
 0  9
ব্যয় কমানোর উদ্যোগে আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ফক্সওয়াগেন

ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগেন। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানটি মোট এক লাখ চাকরির পদ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ফক্সওয়াগেন কর্তৃপক্ষ। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি গাড়ি উৎপাদন পরিমাণও অর্ধেকে কমিয়ে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাজারে ফক্সওয়াগেনের বিক্রি কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি করা গাড়ির ওপর শুল্ক আরোপ করা হয়েছে। বিভিন্ন প্রতিকূলতার কারণে সংকটে পড়েছে জার্মান এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।