বিদায়ি নৌবাহিনী প্রধানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিমানবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।সাক্ষাৎকালে বিমানবাহিনী প্রধান বিদায়ি নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এর আগে নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি গার্ড অব অনার পরিদর্শন করে সালাম গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?