বিতর্কিত ভিডিওর জেরে বাধ্যতামূলক ছুটি তে বিএফআইইউ প্রধান

Aug 20, 2025 - 11:00
 0  19
বিতর্কিত ভিডিওর জেরে বাধ্যতামূলক ছুটি তে বিএফআইইউ প্রধান

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ও দুজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারা।

এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দেন। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলাম বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর স্থগিত করা একটি ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছেন। এ ধরনের আচরণ বিএফআইইউয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের প্রধানের পদ প্রশ্নবিদ্ধ করে।

অবশ্য গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, বিএফআইইউ প্রধানকে জড়িয়ে অনলাইনে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস। এরপর দীর্ঘদিন খালি থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসে নিয়োগ পান শাহীনুল ইসলাম। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে তিনজনের নাম সুপারিশ করেছিল, সেই তালিকায় শাহীনুলের নাম ছিল না। তারপরও তিনি এই পদে নিয়োগ পান।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।