বিচ্ছেদের পর রাফসানের প্রাক্তন স্ত্রীকে নিয়ে যা জানা গেল

Jan 14, 2026 - 19:39
Sep 4, 2026 - 02:47
 0  22
বিচ্ছেদের পর রাফসানের প্রাক্তন স্ত্রীকে নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক 

রাফসান সাবাব ও চিকিৎসক সানিয়া এশার বিবাহবিচ্ছেদ ঘটে প্রায় বছর দুয়েক আগে। বিয়ের তিন বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। বিচ্ছেদের দুই বছর পর আজ বুধবার সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রাফসান। এমন সময়ে অনেকের মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে—কোথায় আছেন বা কী করছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা?

সানিয়া এশার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। বর্তমানে বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ (Este Aesthetic Hospital) কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন। গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেছেন। 

গত ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের সাফল্যের কথা জানান এশা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।

তিনি আরও যোগ করেন, এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এই অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি।
 
সবশেষে নিজের নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এশা। তিনি লিখেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।