বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

May 13, 2025 - 23:52
 0  22
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

স্পোর্টস ডেস্ক। বিনা
সোমবার (১২ মে) এক বিবৃতি দিয়ে টেইটকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি, টাইগারদের সঙ্গে কাজ করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।


চুক্তি করে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।’

খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। কাজ করেছেন আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে টেইটের অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।

=========০০=========

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow