বাংলাদেশেকে বড় রানের টার্গেট পাকিস্তানের

Aug 14, 2025 - 18:25
Sep 4, 2026 - 03:13
 0  33
বাংলাদেশেকে বড় রানের টার্গেট পাকিস্তানের

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারল না বাংলাদেশ 'এ' দল। পাকিস্তানি ব্যাটারদের সামনে যেন বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান মাহমুদ-রিপন মন্ডলরা। ঝোড়ো ব্যাটিংয়ে দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান।

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।

আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটার খাজা নাফি ও ইয়াসির খান রীতিমতো ঝড় তোলেন। তাদের ব্যাটে ভর করেই শক্ত ভিত পায় দল। 

৩১ বলে ৬১ রান করে নাফি রান আউটের শিকার হলে ভাঙে ১১৮ রানের উদ্বোঢনী জুটি। ফিফটি পেয়েছেন আরেক ওপেনার ইয়াসিরও। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৬২ রান। তিনে নেমে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেছেন আব্দুল সামাদ। এ ছাড়া ১২ বলে ২৫ রান করেছেন ইরফান খান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।