ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং টেস লাজারোর।দুই পররাষ্ট্রমন্ত্রী নার্সিং খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটনের জন্য ভিসা সহজীকরণ ও ব্যবসা প্রসারসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তি (টিএসি) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক হয়।
এ সময় খলিলুর রহমান আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বর্তমান আসিয়ান সভাপতি ফিলিপাইনের সমর্থন চান। উভয় মন্ত্রী নিজ নিজ দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন ।
আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করার বিষয়ে উভয় মন্ত্রী গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?