প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য হুড়োহুড়ি ও পাথর নিক্ষেপ

Sep 21, 2026 - 13:14
 0  4
প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য হুড়োহুড়ি ও পাথর নিক্ষেপ

প্রিয় অভিনেত্রীকে একনজর দেখার জন্য বিপুলসংখ্যক মানুষের ভিড়। অভিনেত্রীকে একনজর দেখার জন্য শুরু হয় হুড়োহুড়ি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাথর ছোড়ার ঘটনাও ঘটে।

ঘটনাটি ঘটে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিহারে। তবে ঘটনার সময় নিরাপদেই ছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বিহারের বিহারশরিফে একটি জুয়েলারি শোরুম উদ্‌বোধনে গিয়েছিলেন কাজল। তার আসার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখার জন্য শুরু হয় হুড়োহুড়ি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের ভিড় সামলাতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। এতে একটি ফর্চুনার গাড়ির কাচ ভেঙে যায়। তবে ওই সময় কাজল সেই গাড়িতে ছিলেন না।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থল ঘিরে বিপুলসংখ্যক মানুষের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়।

পরে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে কাজল জানান, তিনি সুস্থ ও নিরাপদ আছেন। ভক্তদের দুশ্চিন্তা না করার অনুরোধের পাশাপাশি তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় কাজলের। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।