প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা যুবক গ্রেফতার
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর এবং অশালীন ভাষায় মন্তব্য করার অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক মো. আব্দুল্লাহ সিফাত ‘ইনকিলাব মঞ্চ’ গাছা শাখার সদস্য।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়,অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেন সিফাত। ওই ভিডিয়োতে তিনি প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নজরে এলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা । এ সময় তারা সিফাতকে মুক্তি না দেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ ঘটনায় পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। এ সময় এনসিপি-বিএনপি নেতাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
What's Your Reaction?