প্রথম আলোর সাংবাদিক ছিনতাইয়ের কবলে, রিকশা থেকে পড়ে আহত

Aug 16, 2026 - 23:12
 0  11
প্রথম আলোর সাংবাদিক ছিনতাইয়ের কবলে, রিকশা থেকে পড়ে আহত
প্রথম আলোর সাংবাদিক মো. নোমান ছিদ্দিক রাজধানীর মৌচাক এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন । ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ছিনতাই করে নেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে আহত হন।
 
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁর সঙ্গে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নোমান।নোমান ছিদ্দিক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্যাটারিচালিত রিকশায় করে শান্তিনগরের বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি মৌচাক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী পেছন দিক থেকে এসে তাঁর হাতে থাকা মুঠোফোনটি টান দিয়ে নিয়ে যান। এ সময় চলন্ত রিকশা থেকে পড়ে গিয়ে হাত-পায়ে গুরুতর আহত হন তিনি। তিনি জানান, ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে মৌচাক হয়ে মালিবাগের দিকে চলে যান। পরে মৌচাক মোড়ে রমনা থানার রাতের টহল ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের তিনি বিষয়টি জানান। তবে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তিনি। 
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন মিয়া  বলেন, ভুক্তভোগী একটি অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।