পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপট

Sep 6, 2026 - 14:20
 0  8
পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপট

পাকিস্তান ক্রিকেটের দিনকাল সত্যিই ভালো যাচ্ছে না।একের পর রেকর্ড করা লজ্জার হার।তা ছেলেদের ক্রিকেটই হোক, আর মেয়েদের! ছেলেদের ক্রিকেটের টালমাটাল অবস্থা তো সবারই জানা।

আজ নারী এশিয়া কাপের ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে  ৫৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তানের মেয়েরাও। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এর চেয়ে কম রানে কখনো অলআউট হয়নি তারা।

এত কম রান নিয়ে বোলারদের আর তেমন কিছু করার ছিল না। তবু তারা ভারতের ৩ উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছে। ৮.৪ ওভারেই পাকিস্তানের রান তাড়া করে ফেলে ৭ উইকেটে ম্যাচ জিতেছে ভারত।

দুই ম্যাচের একটিতে জেতা পাকিস্তানের ১১ সেপ্টেম্বর শেষ ম্যাচে জিততে হবে হংকংয়ের বিপক্ষে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।