পথশিশুদের নিয়ে রাজকুমার।

Sep 13, 2026 - 18:12
Sep 13, 2026 - 18:15
 0  4
পথশিশুদের নিয়ে রাজকুমার।

নতুন করে স্বপ্ন দেখতে,স্বপ্ন লিখতে এবং স্বপ্ন ছুঁতে সাহস পেয়েছি কাজল ব্যানার্জী। তার রাজ্যে নেই কোনো সিংহাসন, নেই মুকুটের অহংকার। তিনি ভালোবাসার অদৃশ্য সাম্রাজ্যে একজন রাজকুমার। সমাজের প্রান্তে বেড়ে ওঠা পথশিশুদের জীবন, স্বপ্ন ও মানবিক অনুভূতিকে উপজীব্য করে-ব্যতিক্রমী গল্প নিয়ে প্রকাশ পেয়েছে তার নতুন গান রাজকুমার।

গানটি প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা, সুর ও কণ্ঠ কাজল ব্যানার্জীর। সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে অংশ নিয়েছেন একাধিক পথশিশু। ফলে গান ও ভিডিও মিলিয়ে রাজকুমার হয়ে উঠেছে সমাজের অবহেলিত শিশুদের স্বপ্ন ও ভালোবাসার মানবিক গল্প।

গানটি প্রসঙ্গে কাজল ব্যানার্জী বলেন, ‘গানটি নিয়ে ডিএমএস আমাকে যে পৃষ্ঠপোষকতা করেছে, তাতে আমি নতুন করে স্বপ্ন দেখতে, স্বপ্ন লিখতে এবং স্বপ্ন ছুঁতে সাহস পেয়েছি। আমি বিনয়ের সঙ্গে স্মরণ করতে চাই আমার সব ওস্তাদকে, যাদের দোয়া ও ভালোবাসায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।